জাবিতে পরিচ্ছন্নতা অভিযান
'ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস ' এই স্লোগানকে ধারণ করে বিডি ক্লিন (Bd Clean) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা, ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও তৎসংলগ্ন নতুন কলা ভবনের আশপাশ পরিষ্কার ও পরিচ্ছন্ন করেন জাবি বিডি ক্লিনের (Bd Clean) প্রায় ১০ জন সদস্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক আবু নাহিয়ানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,' বিডি ক্লিন (Bd Clean) ২০১৬ সালে ৩ জুন 'পরিচ্ছন্নতা আমার থেকে শুরু হোক' স্লোগানকে ধারণ করে এগিয়ে চলা শুরু করে। বর্তমানে ৪৮টি জেলায় তার কার্যক্রম রয়েছে। তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালের ১৩ই এপ্রিল থেকে 'ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস ' এই স্লোগানে যাত্রা শুরু করে। এবং দেশের প্রথম পরিচ্ছন্ন ক্যাম্পাসের লক্ষে কাজ করে যাচ্ছে।'