০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২০

মানবিক সাহায্যের জন্য আবেদন

মিলন মণ্ডল  © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের মাস্টার্স পড়ুয়া ছাত্র কল্যাণ মণ্ডলের বাবা মিলন মণ্ডল ঘাতক ব্যাধি কণ্ঠনালীয় ক্যান্সারে আক্রান্ত।

গত দুই বছর যাবত তিনি এই ঘাতক ব্যাধির সাথে সংগ্রাম করছেন। তিনি দীর্ঘদিন জাতীয় ক্যান্সার হাসপাতাল, মহাখাালী, ঢাকাতে চিকিৎসাধীন ছিলেন। মিলন রায়ের এই ঘাতক ব্যাধি বর্তমানে তৃতীয় পর্যায়ে অবস্থান করছে। জাতীয় ক্যান্সার হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকবৃন্দ মিলন মণ্ডলের উচ্চ চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসার ব্যবস্থা করার উপদেশ দিলে কল্যাণের পরিবার জায়গা জমি বিক্রয় করে মিলন মণ্ডলকে বাঁচানোর জন্য বর্তমানে ভারতের তামিলনাড়ুর সিএমসি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছে। ভারতের তামিলনাড়ুর সিএমসি হাসপাতালের চিকিৎসক বলেছেন সার্জারি করতে হবে যার জন্য ১০ লক্ষ টাকা প্রয়োজন যা কল্যাণের নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে যোগাড় করা প্রায় অসাধ্য।

বিশ্ববিদ্যালয় প্রশাসন কল্যাণের বাবার অসুস্থতার বিষয়টি অবগত হয়েছে এবং প্রক্টরিয়াল বডি সাহায্যের জন্য স্ট্রিট কনসার্ট সহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে সাহায্য গ্রহণ কর্মসূচী পরিচালনার জন্য অনুমতি প্রদান করেছে।

সাহায্যের জন্য: বিকাশ-০১৭৬৩৭০৫৪২১ (তুহিন) ও রকেট-০১৭৬৩৭০৫৪২১১ (তুহিন) এবং
হিসাব নং-৯১৯২/০২০০০০৮৭৪৫৪১৫ অগ্রণী ব্যাংক লিমিটেড, বটবুনিয়া শাখা, দাকোপ, খুলনা।