০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৪

জাবিতে অফিসার সমিতির সভাপতি হাসান ও সম্পাদক রহমান

জাবি) অফিসার সমিতির সভাপতি ও সম্পাদক  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অফিসার সমিতির নির্বাহী পরিষদ (২০১৯-২০) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সহকারী শিক্ষা রেজিস্ট্রার মো. আবু হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহমান।

বুধবার বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

অন্যদিকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোাহাম্মদ আজীম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহতাব-উজ-জাহিদ, কোষাধ্যক্ষ বলাই চন্দ পাল, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক এলিজা সুলতানা।

এছাড়াও নির্বাচনে জয়লাভ করে আট সদস্যের কার্যকরী পরিষদে জায়গা করে নিয়েছেন মো. সারোয়ার হোসেন, মোাহাম্মদ নূরে-কামাল, মো. এহতেশামুল হক, মো. আব্দুল মান্নান, মো. খায়ের উদ্দিন, গোলাম মোস্তফা, বেগম নাছরিন, মো. ফারুকুল ইসলাম