০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১১

ইবির পরিবেশ বিজ্ঞান বিভাগে নবীন বরণ অনুষ্ঠান

নবীন শিক্ষার্থীকে বরণ করে নিচ্ছেন অতিথিরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভাগের আয়োজনে মঙ্গলবার বেলা ১২টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সভা কক্ষে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগে ভর্তি হওয়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর আলোচনা সভা ও বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্ঠা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ মামুন, পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রভাষক ইফাত আরা, ইনজামুল হক, বিপুল রায়, আনিছুল কবির প্রমুখ।