০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৭
গ্লোবাল উদ্যোক্তা গ্রীডে পুরস্কৃত হলেন ড. মাহবুব
বাংলাদেশের উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণে অবদান রাখার জন্য প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীকে পুরস্কার প্রদান করা হয়েছে। গত শনিবার ভারতের বেঙ্গালোরে অনুষ্ঠিত প্রথম গ্লোবাল উদ্যোক্তা গ্রীডে তিনি পুরস্কার গ্রহণ করেন।
ঢাকা স্কুল অব ইকনোমিকসে পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভলোপমেন্ট এবং মাস্টার্স ইন ইকনোমিকস (উদ্যোক্তা অর্থনীতি) চালুর ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন গ্লোবাল উদ্যোক্তা গ্রীডের চেয়ারম্যান প্রফেসর ভোলানাথ দত্ত।
বাংলাদেশে উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণের জন্য একাধিক বই, দেশী-বিদেশী জার্নালসমূহে লেখা ছাড়াও বর্তমান সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী কাজ করে চলছেন।