০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪০

হাতিয়া স্টুডেন্টস ফোরামের সভাপতি বাঁধন ও সম্পাদক আবীর

নোবিপ্রবি হাতিয়া স্টুডেন্টস ফোরাম’র সভাপতি ও সম্পাদক  © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হাতিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'নোবিপ্রবি হাতিয়া স্টুডেন্টস ফোরাম'র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচ মাইক্রো-বায়োলজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল হাসান বাঁধন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ৯ম ব্যাচ ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাফকাত আবীর।

সোমবার সন্ধ্যায় মাইজদীতে উপদেষ্টা পরিষদের অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান বাঁধন বলেন, 'নোবিপ্রবি হাতিয়া স্টুডেন্টস ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন। সবাই মিলে একসঙ্গে কাজ করে এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি সেটা আমরা করতে পারবো।

সাধারণ সম্পাদক সাফকাত আবীর বলেন, নোবিপ্রবি এবং হাতিয়ার সকল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এই সংগঠনের মূল লক্ষ্য। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জন্য কাজ করব।