০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩১

মশাল মিছিল: মামলা প্রত্যাহার ও রাকসু নির্বাচনের দাবি

  © টিডিসি ফটো

আলোচিত ২০১৪ সালের ২রা ফেব্রুয়ারির মামলা প্রত্যাহার, সান্ধ্যকোর্স বাতিল এবং দ্রæত রাকসু নির্বাচনের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) প্রগতিশীল ছাত্র জোট। শনিবার সন্ধ্যায় মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেট থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গঠনতন্ত্র দিয়েছি, কয়েকদফা দাবিও জানিয়েছি। এছাড়া বিভিন্ন সময়ে আন্দোলন করেছি। তাই রাকসুর প্রয়োজনীয়তা বুঝে অবিলম্বে রাকসু নির্বাচনের দাবিও জানান তারা।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ রায়, রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের আহ্বায়ক অন্তর, বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রঞ্জু হাসান, সভাপতি ফিদেল মনির, ছাত্র ইউনিয়ন সভাপতি শাকিলা খাতুন, সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র মোহন্ত, ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলন, প্রচার সম্পাদক ইসরাফিল প্রমুখ।