ববি থেকে এসআই হলেন ২২ শিক্ষার্থী
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) থেকে বাংলাদেশ পুলিশের সাব-ইনেসপেক্টর (এসআই) পদে নিয়োগ পেয়েছেন ২২ জন শিক্ষার্থী। ৩৬তম নিয়োগ পরীক্ষায় নিয়োগ পাওয়া শিক্ষার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন জেলা মহানগর পুলিশ ইউনিটে এই পদে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, মার্কেটিং বিভাগ থেকে সব থেকে বেশি শিক্ষার্থী নিয়োগ পেয়েছেন। তারা হলেন- আমেনা খাতুন, বিকাশ, রোমান, জুয়েল, সুমন, সাগর। সবাই ১ম ব্যাচের শিক্ষার্থী। একই বিভাগের ২য় ব্যাচ থেকে নিয়োগ পেয়েছেন সোহান আহমেদ, অলিপ সাহা। গণিত বিভাগ থেকে নিয়োগ পেয়েছেন ১ম ব্যাচের শিক্ষার্থী চন্দন, সুমন।
এছাড়াও সমাজ বিজ্ঞান থেকে ১ম ব্যাচের শিক্ষার্থী সবুজ ও অনিক, ম্যানেজমেন্ট বিভাগ থেকে ১ম ব্যাচের শান্ত, ২য় ব্যাচের শিক্ষার্থী সামসাদ সজল ও মো: বাশার। ইংরেজি বিভাগ থেকে নিয়োগ পেয়েছেন ১ ম ব্যাচের শিক্ষার্থী সালাউদ্দীন, অর্থনীতি বিভাগ থেকে শহিদুল এবং বাংলা বিভাগ থেকে ২য় ব্যাচের শিক্ষার্থী মাজেদ হোসেন।