০৮ জানুয়ারি ২০১৯, ১৬:২৬

তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ৭ ফেব্রুয়ারি শুরু

  © লোগো

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের তৃতীয় বর্ষ অনার্স (২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী) নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষা শুরু হবে। চলবে ৫ মার্চ পর্যন্ত। এ পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে।

এ পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।