জবিতে ভর্তির আগের দিন শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিল পিকআপ ভ্যান
পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে অবশেষে মারা গেলো আফরোজা আক্তার নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। শনিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর শ্যামপুর পোস্তগোলায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করা করেন।
আফরোজা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স ব্যবসায় প্রশাসনের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। রবিবার এই ভর্তি প্রক্রিয়ার শেষ দিন। এই দিনই আফরোজার ভর্তি প্রক্রিয়া শেষ করার কথা ছিল। নিহত আফরোজার বাবার নাম রবিউল ইসলাম।
দুর্ঘটনা সম্পর্কে নিহতের মামাতো ভাই শরিফুল ইসলাম জানান, তাদের বাসা জুরাইন আইজি গেট কবরস্থান রোডে। পোস্তগোলা এলাকায় টিউশনি করে বাসায় ফেরার জন্য পোস্তগোলা ব্রিজের নিচে রিক্সার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় একটি পিকআপ আফরোজাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আফরোজা জগন্নাথ বিশ্ববিদ্যায়ের সদ্য বিজ্ঞপ্তি দেওয়া সান্ধ্যকালীন কোর্স মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। রবিবার এই ভর্তি প্রক্রিয়ার শেষ দিন। এই দিনই আফরোজার ভর্তি প্রক্রিয়া শেষ করার কথা ছিল। নিহত আফরোজার বাবার নাম রবিউল ইসলাম।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।