০২ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৭
মাস্টার্স ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ মঙ্গলবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা আগামী মঙ্গলবার প্রকাশ করা হবে। আজ রবিবার বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে এর এর মাধ্যমে ফলাফল জানা যাবে। ফলাফল জানতে nu<space>atmf<space>roll লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। এছাড়া রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে ফল পাওয়া যাবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস থেকে শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে।