৩০ নভেম্বর ২০১৮, ২১:০৭

সন্ধ্যায় হোস্টেল গেট বন্ধের প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের সন্ধ্যারাতে হোস্টেল গেট বন্ধের প্রতিবাদে ছাত্রীরা বিক্ষোভ চলছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রী মেস মালিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এক সভা করা হয়। সভায় সিদ্ধান্তর হয় রাত ৮টার মধ্যে ছাত্রীদের ক্যাম্পাস ত্যাগ করতে হবে এবং ৮টা ৩০ মিনিটের মধ্যে ছাত্রাবাসগুলোতে প্রবেশ করতে হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রীরা আন্দোলন শুরু করে।
এ বিষয়ে প্রক্টর উজ্জ্বকুমার প্রধান জানান, ছাত্রীদের দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছে ছাত্রীরা।