২৫ নভেম্বর ২০১৮, ১১:৫০
সমাপনী পরীক্ষা দেওয়া হলো না ঈশার
চট্টগ্রামের পটিয়ায় ঘাতক বাস কেড়ে নিলো প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ঈশার জীবন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে পটিয়ার ছিলা শাহ মার্কেটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফলে সমাপনী পরীক্ষার আগেই শেষ হয়ে গেল তার জীবন আলো।
ঈশা আকতার পটিয়ার বিনিনিহারা এলাকার দিদারুল ইসলামের মেয়ে। সে বিনিনিহারা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিতে ওই জায়গায় বাসের জন্য অপেক্ষা করছিল। তার পরীক্ষার কেন্দ্র ছিল শান্তির হাট কুসুমপুরা সরকারি উচ্চ বিদ্যালয়।