১৮ নভেম্বর ২০১৮, ১৪:৪৭
জাবিতে ছয় দিনব্যাপী বইমেলা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ রবিবার প্রথমা প্রকাশনা ও বেঙ্গল পাবলিকেশন্সের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হার মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়। মেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
রবিবার বেলা তিনটায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যপক সুফি মোস্তাফিজুর রহমান। দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গন খোলা থাকবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। বইমেলা সবার জন্য উন্মুক্ত।
মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশন ও ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বেঙ্গল পাবলিকেশন্স বই বিক্রি করছে। এছাড়া অন্যান্য প্রকাশনার বই বিক্রি হচ্ছে ২৫ শতাংশ কমিশনে।