১৫ নভেম্বর ২০১৮, ১৯:৫২

রাবিতে নবান্ন ও কৃষি উৎসব উদযাপন

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবান্ন ও কৃষি দিবস উদযাপিত হয়েছে।এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় সিনেট ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

এর আগে সেখানে অনুষ্ঠিত হয় নবান্নের পিঠা উৎসব।অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বেলুন উড়িয়ে এই আয়োজনের উদ্বোধন করেন। 

এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া এবং কৃষি অনুষদের ডীন অধ্যাপক সালেহা জেসমিন।

এছাড়া অন্যান্যের মধ্যে সেখানে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, উৎসবের আয়োজক এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি মোছা. ফাহমিদা চৌধুরীসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। 

নবান্ন উৎসব ছাড়াও বিকেলে বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।