১৩ নভেম্বর ২০১৮, ১৬:২০

জবিতে অতিথি পাখির সুরক্ষায় প্ল্যাকার্ড

  © সংগৃহীত

প্রতিবছর পাখি পরিযানের সময় দেশের বিভিন্ন স্থানে অতিথি পাখির আগমন ঘটে।  তবে বনায়ন উজাড়, উষ্ণায়ন, পাখি শিকার ইত্যাদি কারণে দেশে অতিথি পাখির আগমন সংখ্যা কমছে। অতিথি পাখির আগমন নিশ্চিত করতে তাদের সুরক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে উদ্যোগ। 

সেভ দা নেচার অব বাংলাদেশ নামের একটি সংগঠনের জাবি শাখা এই উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগের অংশ হিসেবে সোমবার ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অতিথি পাখি দেখতে আসা দর্শনার্থীদের জন্য নির্দেশনা সম্বলিত প্ল্যাকার্ড লাগিয়েছে সংগঠনটি।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, সেভ দ্যা ন্যাচার’র সভাপতি তৌফিক আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজীম সৈকত প্রমুখ সহ সংগঠনটির অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।