১২ নভেম্বর ২০১৮, ২০:২৮

চবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে শিক্ষক সংবর্ধনা

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমন বড়ুয়া পিএইচডি ডিগ্রী অর্জন করে পুনরায় বিভাগে যোগদান করায় বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় নতুন প্রভাষক হিসেবে যোগ দেওয়া আমিনুল ইসলাম চৌধুরীকেও সংবর্ধনা দেয়া হয়।

সোমবার ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ড. সুমন গাঙ্গুলীর কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমন বড়ুয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, দীর্ঘ্য তিন বছর তিনি ছুটিতে ছিলেন। এসময় তিনি জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এবং দেশে ফিরে পুনরায় নিজ বিভাগে যোগদান করেন।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. মনির আহমদ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, বর্তমান সভাপতি ড. সুমন গাঙ্গুলী, রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ মোশারেফ হোসেন ভূঁইয়া, প্রফেসর ড. মোঃ মাহবুবুল মতিন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ উদ্দীন প্রমুখসহ বিভাগের শিক্ষকবৃন্দ।