০৮ নভেম্বর ২০১৮, ১৯:৪২
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ রবিবার শুরু
আগামী রবিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ অনলাইনে শুরু হবে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nubd.info/honours) থেকে জানা যাবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচী এবং অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পরে জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।