০৮ নভেম্বর ২০১৮, ১০:৫৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে জামালপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

উপাচার্যের সাথে নতুন কমিটির নির্বাচিতরা   © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘জামালপুর ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আসিবুল ইসলাম বিপুল এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মমিনুর রহমান।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের চক্রবাক কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সর্বসম্মতিক্রমে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম বাবু।

এছাড়াও নতুন ক‌মি‌টি‌তে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- এম জে স্বাধীন, সালমা আক্তার, মো. হুমায়ুন কবির, মো. লিটন মিয়া, ফারহা আবেদীন বর্ষা। যুগ্ম-সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন- সাখাওয়াত হোসাইন সিফাত, সামিউল সরকার, খালেদুর রহমান রোমেল, সাবরিনা আক্তার।সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন- জোবায়ের আকন্দ ফাহিম, তরিকুল ইসলাম তারেক,
প্রচার ও দপ্তর সম্পাদক হয়েছেন হৃদয় আকন্দ, অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন মো. নয়ন মিয়া এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন আবু আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এই কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. নজরুল ইসলাম বাবু ও মো. আল-আমিন সজীব।