কুবির চট্টগ্রাম স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাইফুর রহমানকে সভাপতি এবং বিজয় চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ৫৬ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। রবিবার সাবেক সভাপতি প্রণব নন্দী ও সাধারণ সম্পাদক আবুল মোকাররম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি বেলাল উদ্দিন ও আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাব্বার আলী, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক আমিমুল এহসান, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ওয়াফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারাহ নেওয়ার, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক খাদিজা কোবরা, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক কৃতি অমিনেষ।
নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের সাফল্য কামনা করেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক।