০১ নভেম্বর ২০১৮, ১৬:৫৫
ভর্তিতে ১ম রিলিজ স্লিপের আবেদন ৫ নভেম্বর শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি ও যাদের ভর্তি বাতিল হয়েছে, সে সকল প্রার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www. nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।