শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘দ্য প্রোলগ’ উৎসব শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচ লুব্ধক’র দু’দিনব্যাপী পরিচিতিমূলক অনুষ্ঠান ‘দ্য প্রোলগ’ শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে কেক কেটে অনুষ্ঠনের উদ্বোধন করেন প্রক্টর জহির উদ্দিন আহমেদ।
এ সময় সহকারী প্রক্টর সামিউল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের প্রায় দণন শতাধিক শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীরা একটি আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হ্যান্ডবল গ্রাউন্ডে এসে শেষ হয়।
উৎসবের আহ্বায়ক আরিফুর রহমান পাভেল বলেন, প্রশাসনের ইতিবাচক সাহায্যের ফলে খুব অল্প সময়ের মাঝে সবার অংশগ্রহণের মাধ্যমে এই প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। প্রোগ্রাম সাফল্যমন্ডিত করতে সবার ঐকান্তিক প্রচেষ্টায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া দুইদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন বৃহস্পতিবার থাকছে বিকেল ৩ টায় সাইকেল রাইডিং, ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ৮ টায় গালা ডিনার ও রাত ৯টায় ডিজে নাইট।