৩১ অক্টোবর ২০১৮, ১৭:৪৫

ছাত্রলীগের ৪ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা 

মারধরের শিকার রাবি ছাত্রলীগ নেতা তারেক আহমেদ খান শান্ত (মাঝে)  © টিডিসি ফটো

নিজ সংগঠনের এক নেতাকে মারধরের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যািলয়ের চার ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা সক্রেটিস মিনস জীবন নগরীর চন্দ্রিমা থানায় এ মামলা করেন।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্য ডেইল ক্যাম্পাসকে তিনি জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ করিম রুপম, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাউসার ইসলাম, সহ-সম্পাদক হাসিবুল হাসান শান্ত এবং ছাত্রলীগ কর্মী শামিম শিকদারসহ অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বিশ্বিবিদ্যালয়ের ভর্তি জালিয়াতির চুক্তি নিয়ে রাবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আহমেদ খান শান্তর একটি অডিও ফাঁস হয়। সেখানে হাসিবুল হাসান শান্ত ও কাউসার ইসলাম তাকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আহমেদ খান শান্ত। সাংবাদিকদের কাছে নাম প্রকাশ করায় ক্ষুব্দ হন ওই দুই নেতা।

এই ঘটনার জেরে গত সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এলাকায় দুপুরের দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তারেকের উপর হামলা চালায়।এসময় তাকে বেধড়ক মারধর করা হয়। পরে আহত অবস্থায় তারেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।