৩০ অক্টোবর ২০১৮, ২০:২৬

কুবিতে লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস ফোরামের নতুন কমিটি

সভাপতি মাহাদী হাসান নাভীন (বামে) এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাপ্পী (ডানে)  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মাহাদী হাসান নাভীনকে সভাপতি এবং নাজমুল হাসান বাপ্পীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার বিদায়ী কমিটির সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ ও সাধারণ সম্পাদক অাখি অালম রকির অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।

সাত সদস্যের এ কমিটিতে সহ-সভাপতি পদে মো.রাশেদ মজুমদার ও নাদিমুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক পদে অাব্দুল্লাহ অাল মামুন রাব্বী ও শামস অারা ফেরদৌস এবং সাংগঠনিক সম্পাদক পদে মো.মোশাররফ হোসাইন মনোনীত হয়েছেন। এ কমিটি আগামী এক বছর কার্যক্রম পরিচালনা করবে।