৩০ অক্টোবর ২০১৮, ১৯:৪১

খালেদা জিয়ার রায়ে শাবিপ্রবি’র বিএনপিপন্থী শিক্ষকদের উদ্বেগ

  © ফাইল ফটো

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টের দেওয়া রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’। 

মঙ্গলবার ফোরামের আহবায়ক অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষকরা বলেন, “বাংলাদেশের তিন তিনবারের জনপ্রিয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রহসনমূলক মিথ্যা মামলায় কারাদণ্ড প্রদান করায় আমরা গভীরভাবে উদ্বেগ ও হতাশা প্রকাশ করছি। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে একতরফা শুনানির মাধ্যমে যে রায় প্রকাশ করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি’। একটি অংশ্রহণমূলক নির্বাচনের স্বার্থে বেগম খালেদা জিয়ার উপর থেকে সকল মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান তারা।