শাবিপ্রবি প্রেসক্লাবের সাথে সাস্ট এসডি’র সৌজন্য সাক্ষাৎ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর নব গঠিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেট (সাস্ট-এসডি)।
মঙ্গলবার দুপুরে শাবি প্রেসক্লাবের অফিসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সাস্ট এসডি’র পক্ষ থেকে প্রেসক্লাবের কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম বলেন, সারা বাংলাদেশে সাস্ট এসডি বিতর্ক অঙ্গনে শাবিপ্রবি’র নাম উজ্জ্বল করেছে। প্রতিষ্ঠার পর থেকেই তারা বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় বিতর্কে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে, যা প্রশংসার দাবিদার। আমাদের আশা থাকবে সাস্ট এসডি তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে ।
এসময় সাস্ট এসডি’র সভাপতি চৌধুরী জুনায়েদ হাসনাইন বলেন, সাস্ট এসডি চেষ্টা করছে ভালো মানের বিতার্কিক তৈরি করতে। বিতর্ক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের নাম সুনামের সাথে ছড়িয়ে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সাস্ট এসডি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে সাথে পেয়েছে। আশা করছি সামনের দিনগুলো প্রেসক্লাব আমাদের সাথে থাকবে।
প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী কবির, কার্যনির্বাহী সদস্য আরাফ আহমদসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং সাস্ট এসডি’র সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, সহ-সভাপতি (বিতর্ক) জিনাত আফরোজ, সাধারণ সম্পাদক শাহ মো. আদনান, যুগ্ন-সম্পাদক মো: মোহাইমিন আলী খান, সহ-সাধারণ সম্পাদক মারজিয়া হক সিথি, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নাইমুর রহমান নবিন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ, সহ-প্রচার সম্পাদক জহির উদ্দিন বিজয় প্রমূখ।