চবির ‘এ’ ইউনিটে পাসের হার ৩৬ শতাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল করা হয়েছে। এতে পাসের হার ৩৬ শতাংশ।মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোসেন জানান, ‘এ’ ইউনিটে পাসকৃত শিক্ষার্থীরা আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে বিষয় পছন্দের তালিকা পূরণ করতে পারবেন। পাশাপাশি পরীক্ষার ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.cu.ac.bd) জানা যাবে।
উল্লেখ্য, 'এ' ইউনিটে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ/ইন্সটিটিউটে ১ হাজার ৪৭৬ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৩ হাজার ৫৮৮ জন। এর মধ্যে পাস করেছে ১২ হাজার ১০৩ জন শিক্ষার্থী। অংশগ্রহনকারী হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে ২২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।