ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলাম ও আন্তর্জাতিক আইনে নাগরিক অধিকার: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্ব অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ আশরাফুল আলমের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জাকির হুসাইন, আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নাছির উদ্দীন প্রমুখ।
এছাড়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। তার প্রবন্ধের তত্ত্ববধায়নে ছিলেন বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক।