বিইউবিটির ৬ষ্ঠ সমাবর্তন স্থগিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ৬ষ্ঠ সমাবর্তন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ সমাবর্তনের নতুন কোনো তারিখ এখনো জানানো হয়নি। আগামী ৪ আগস্ট এ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয়টির সহকারী জনসংযোগ কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক বুধবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৪ আগস্ট অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন স্থগিত করা হয়েছে। তবে শিগগিরই বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে নতুন সমাবর্তনের তারিখ ঘোষণা করা হবে।
বিইউবিটির ৬ষ্ঠ সমাবর্তনটি আগামী ৪ আগস্ট বঙ্গবন্ধু রাজধানীর শেরেবাংলা নগরের অবস্থিত ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার হওয়ার কথা ছিল। এ সমাবর্তন প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী সনদ পাবেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ৩১ মে। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে এ সমাবর্তনে সভাপতিত্ব ও গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।