২৯ অক্টোবর ২০১৮, ১১:১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ৪ নভেম্বরের অনুষ্ঠিতব্য সকল বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত করা ওই দিনের পরীক্ষা ৫ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।

রবিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।