২৭ অক্টোবর ২০১৮, ১৬:১১

আর্থিক সহায়তা নিয়ে অসহায়ের পাশে ইবি ছাত্রলীগ

চক্ষু ব্যাধিতে আক্রান্ত এক অসহায়ের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। শনিবার বিশ্ববিদ্যালয় প্রেসকর্নারে আনুষ্ঠানিকভাবে তার চোখের চিকিৎসা বাবদ ৬ হাজার টাকা প্রদান করা হয়। অসহায় ওই ব্যক্তির নাম ইউসুফ আলী জোয়াদ্দার (৬৫)। তার বাড়ি ঝালকাঠী জেলা রাজাপুর থানার পশ্চিম চারাখালি গ্রামে।

দলীয় সূত্রে জানা যায়, ইউসুফ আলী দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। দারিদ্রতার কারণে তিনি চোখের উন্নত চিকিতসা করাতে অক্ষম। এ কারণে তিনি শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন সাহার্য্য পাওয়ার আশায়। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দীকি আরাফাত বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতেই বিভিন্ন হল থেকে টাকা উত্তোলন করেন।

শনিবার আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রেসকর্নারে তার চোখের চিকিৎসা বাবদ ৬ হাজার ১০১ টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, ফেরদাউসুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, তাসনিম আবির, তানজীলুর রহমান, বিপুল, আদিত প্রমুখ।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দীকি আরাফাত বলেন, ‘বৃদ্ধ ওই চাচার খবর পেয়ে আমার কর্মীদেরকে জানায়। তারা বিভিন্ন হল থেকে টাকা তুলে তার চোখের চিকিৎসার জন্য দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থী ও অসহায়ের পাশে ইবি ছাত্রলীগ সবসময় নিবেদিত।’