২৩ অক্টোবর ২০১৮, ২০:৪০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সংশোধিত সময়সূচি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের নিয়মিত বা অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন (নতুন সিলেবাস) এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ শেষ পর্বের (আইসিটিসহ) পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ অক্টোবর হতে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার গণমাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পরীক্ষার বিস্তারিত সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।