দুর্গাপূজার ছুটি শেষে ইবি খুলছে আজ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলেছে আজ। সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাস সরেজমিন ঘুরে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা গেছে।
এ দিকে রবিবার ছুটি শেষ হওয়ায় শিক্ষার্থীরা দুর্গোৎসব উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠতে শুরু করেছে ক্যাম্পাস।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গত ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই ছুটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচ দিনের ছুটি পান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।