১৯ অক্টোবর ২০১৮, ১৫:১৬
ভর্তিচ্ছুদের সহায়তায় থাকবে রাবি ছাত্রলীগ পরিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রলীগের কর্মসূচীর মধ্যে থাকবে- তথ্য প্রদান ও সহায়তা কেন্দ্র, সুপেয় পানির ব্যবস্থা, ভর্তিচ্ছুদের কলম সরবরাহ, মেডিকেল টিম, ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা, মশার কয়েল ও মোমবাতির ব্যবস্থা, অভিভাবকদের সহযোগিতা।
এছড়া বিশ্ববিদ্যালয়ের ১১ টি একাডেমিক ভবনের সামনে থাকবে তথ্য কেন্দ্র। এ লক্ষ্যে ইতোমধ্যে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।