১৪ অক্টোবর ২০১৮, ১৯:৩৪

ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন সভাপতি ড. আনোয়ার হোসেন

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পবিরহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন। রোববার (১৪ অক্টবর) বিভাগীয় সভাপতির কক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ দায়িত্ব গ্রহনের মাধ্য দিয়ে তিনি বিভাগের বিদায়ী সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

বিভাগের বিদায়ী সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।

এছাড়া দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দু সাহা, আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, বিভাগের জেষ্ঠ্য অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. এমতাজ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. কামাল উদ্দিন, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. এয়াকুব আলী, অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান প্রমুখ।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক শিক্ষক নুসরাত সুলতানা।