চবিতে নাটোর জেলা ছাত্র কল্যান সমিতির নতুন কমিটি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত উত্তরবঙ্গের নাটোর জেলার ছাত্র-ছাত্রীদের শিক্ষা, সাংস্কৃতিক, ও অরাজনৈতিক সংগঠন 'নাটোর জেলা ছাত্র কল্যান সমিতি'র (বনলতা) ২০১৮-১৯ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
শনিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে সমিতির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে বিগত বছরের কার্যবিবরণী তুলে ধরা হয়। এসময় ২০১৮-১৯ জন্য নতুন কমিটি ঘোষনা করেন নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি'র সদ্য বিদায়ী কমিটির সভাপতি তানভীর আনোয়ার ও সাধারন সম্পাদক পলাশ কুমার প্রামাণিক।
সদ্য ঘোষিত নব নির্বাচিত কমিটির ২০১৮-১৯ সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজতত্ত্ব বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান এবং সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করবেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোঃ রিপন সরকার।
এসময় চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতি'র সাধারণ সম্পাদক শেখ আবদুস সোবাহানের উপস্থিতিতে ২৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি, ইংরেজি বিভাগের সাদিয়া আফরিন (২০১৩-১৪ শিক্ষাবর্ষ)। আলহাজ্ব উদ্দিন নাহিদ (২০১৪-১৫ শিক্ষাবর্ষ)। সহ-সভাপতি, প্রাণীবিদ্যা বিভাগের মনিরুল ইসলাম (১৪-১৫ শিক্ষাবর্ষ)। যুগ্ম সাধারণ সম্পাদক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সুমন পারভেজ। সাংগঠনিক সম্পাদক, সমাজতত্ত্ব বিভাগের আলহাজ্ব হোসেন আবির। প্রচার সম্পাদক, আইন বিভাগের মুজাহিদুল ইসলাম । দপ্তর সম্পাদক, অর্থনীতি বিভাগের আফতাব আহমেদ। অর্থ সম্পাদক, পরিসংখ্যান বিভাগের আউয়াল হোসেন বিদ্যুৎ।