১১ অক্টোবর ২০১৮, ২১:০৫

চবি বিএনসিসি নৌ শাখার রজতজয়ন্তী উদযাপন

  © টিডিসি ফটো

নানান আয়োজনের মধ্য দিয়ে রজতজয়ন্তী উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নৌ শাখা।  গতকাল বুধবার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয় তারা। 

এর আগে তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো একটি শোভাযাত্রার মাধ্যমে প্রদক্ষিণ করে, যা আইন অনুষদের সামনে গিয়ে শেষ হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ অডিটোরিমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে তার মেধা, মনন এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সাথে যুক্ত হওয়া উচিত। 

এছাড়া অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি সাবেক ক্যাডেটদের সম্মানসূচক পদক প্রদান করা হয়।  পরে সন্ধ্যায় শুরু হওয়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত সাড়ে ৯ টার দিকে অনুষ্ঠানের পূর্নাঙ্গ কার্যক্রম শেষ হয়।

চবি বিএনসিসি নৌ শাখা প্রধান অধ্যাপক ড. এম তৌহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্ত্বে এবং বিএনসিসি নৌ শাখার ক্যাডেট মাহবুব এ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরিণ আখতার, চবি বিএনসিসির সমন্বয় কর্মকর্তা লেঃ কর্নেল অধ্যাপক শফিকুর রহমান, রজতজয়ন্তী উদযাপন কমিটির সমন্বয়ক সন্তোষ কুমার চাকমা, রজতজয়ন্তী উদযাপন কমিটির প্রচারণা উপদেষ্টা তারেক মাহমুদ এবং চবি বিএনসিসি নৌ শাখার প্রাক্তন ক্যাডেটদের সংগঠন 'এংকর সিইউ'র সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন।