১১ অক্টোবর ২০১৮, ২০:৩৮

বাসে হামলার প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বেলতলী বিশ্বরোড অবরোধ করেছে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহষ্পতিবার রাত সসাড়ে আটটায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা হামলাকারীদের পরিচয় শনাক্ত করে বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার ভাড়া করা একটি বাস ভিক্টোরিয়া সরকারি কলেজের গেটে আসলে হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ এবং বাসটির চালক আলাউদ্দিন আহত হন।