শেকৃবিতে ভর্তি আবেদন শুরু
আজ বুধবার থকেে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের ভর্তি আবদেন শুরু হবে। চলবে ১৫ নভম্বের র্পযন্ত।
গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভর্তি কমিটির পক্ষ থকেে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটি জানানো হয়। র্ভতি পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৭ ডিসেম্বরে। ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে সপ্তাহের যে কোনোদিন আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার টাকা।
র্ভতি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন অনলাইনে পূরণ করে রকেট বা শিওরক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। ফরম পূরণের সময় শিক্ষার্থীর একটি পাসর্পোট আকারের রঙিন ছবি আপলোড করতে হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগে ২০১৫ বা ২০১৬ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ এবং ২০১৭ বা ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পর্দাথ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গনিত ও জীববিজ্ঞান বিষয়গুলোর প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩.০০সহ উর্ত্তীণ হতে হবে। এসএসসি ও এইচএসসি প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০০ সহ র্সবমোট জিপিএ ন্যূনতম ৭.০০ থাকতে হবে।