০৯ অক্টোবর ২০১৮, ২১:১৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নূরুল করিম চৌধুরী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নূরুল করিম চৌধুরীকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(চলতি দায়িত্ব) ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে পরীক্ষা নিয়ন্ত্রকের শূন্য পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে অধিষ্ট থাকবেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পদটি দীর্ঘদিন যাবত শূণ্য ছিলো।