০৮ অক্টোবর ২০১৮, ১৯:০৯

কুবিতে জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর নবীনবরণ

  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) 'জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' এর আয়োজনে নবীনবরণ এবং প্রবীণদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ২০১ নং রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়। আকরাম হোসেন কে সভাপতি এবং ফরহাদুর রহমান কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গাজীপুরের সভাপতি নাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহের নিগার ও সহকারী কমিশনার(ভূমি) মোঃঅাক্তারুজ্জামান। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জাগ্রত চৌরঙ্গী  স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।