০৮ অক্টোবর ২০১৮, ১৪:৪৪

কুবিতে ম্যানেজমেন্ট ফেস্টের উদ্বোধন

  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের আয়োজনে ম্যানেজমেন্ট ফেস্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ সময় বিভাগের পক্ষ থেকে একটি র‍্যালী বের করা হয়।

র‌্যালিটি ব্যবসায়ী অনুষদ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়।

সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মুহম্মদ আহসান উল্যাহ, ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি ড. শেখ মকছেদুর রহমান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল অাওয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী, বিভাগের সহকারী অধ্যাপক মোসাঃ শাহীনুর বেগম, মো. সাহেদুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মাহবুবুল হক ভূঁইয়া সহ বিভাগটির অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।