০৬ অক্টোবর ২০১৮, ২০:৩৮

রাবিতে আদিবাসী কোটা রক্ষা কমিটির বিক্ষোভ সমাবেশ

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে আদিবাসী কোটা বাতিলের ঘোষণার প্রতিবাদে এবং সকল সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা বহাল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আদিবাসী কোটা রক্ষা কমিটি। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে সমাবেশ করে তারা।

এ সময় বক্তারা বলেন, সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী আদিবাসী ও প্রতিবন্ধী কোটার বিশেষ ব্যবস্থার কথা বলেছিলেন। কিন্তু বুধবার (৪ অক্টোবর) মন্ত্রীপরিষদের বৈঠকে এই বিষয়ে তিনি কিছুই বলেননি। কমিটির আহবায়ক রুহুল কিস্কুর নেতৃত্বে কর্মসূচীতে বিভিন্ন সংগঠনের দেড় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।