০৬ অক্টোবর ২০১৮, ১৫:৪৪

কোটার দাবিতে রাবির প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদের আন্দোলন

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদের কোটা বহালের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন ও মানববন্ধন করেছে।  শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার শিক্ষার্থীরা কোটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেন।

বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের রাবি শাখার যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহেলের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, রাবি শাখার আহবায়ক হুমায়ুন কবির বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোটা একটি প্রেরণা, এটা সাংবিধানিক অধিকার। সমাজের এই শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা বহাল রেখে কোটা বাতিলের সিদ্ধান্ত তুলে নিতে হবে।কোটা সংরক্ষণের দাবিতে

কোটা বহালের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে রাবির প্রতিবন্ধী শিক্ষার্থীরা

অন্যদের মধ্যে যুগ্ম আহবায়ক রুবেল, সুজন আহমেদ ও সদস্য রাসেল মিয়া, মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় আদিবাসী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। রাবি শাখা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান বলেন, আদিবাসীদের জন্য সংরক্ষিত ৫শতাংশ কোটা ছিলো। সেটা যেন পুনর্বহাল রাখা হয়। কোটা পুনর্বহালসহ আদিবাসীদের নিরাপত্তা, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আদিবাসীরা মূল স্রোতধারা থেকে অনেক পিছিয়ে।রয়েছে তাই আদিবাসীদের মুল স্রোতধারায় নিয়ে আসার জন্য সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।