০৫ অক্টোবর ২০১৮, ১৫:৩৮
শিবির সন্দেহে রাবির ৩ শিক্ষার্থী আটক
শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার ধরমপুর এলাকা থেকে সন্দেহমূলকভাবে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেন নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, আটককৃতরা হলেন জোনান হোসাইন, আহসান হাবীব, তৌহিদুর রহমান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তারা এখন মতিহার থানায় আছে।