০৪ অক্টোবর ২০১৮, ২০:৩৭

বাকৃবিতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী অন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (বাউপিএস) আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্তমঞ্চে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা মোট ৫৩ টি ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাউপিএসয়ের সাধারণ সম্পাদক তনয় সরকারের সঞ্চালনায় এবং সভাপতি কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম মমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান, অ্যাকোয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক অধ্যাপক ড. তানভীর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা ।  প্রদর্শনীটি শুক্রবার দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।