নোবিপ্রবিতে ‘সমকাল সুহৃদের’ ক্যাম্পাস পরিষ্কার ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমকাল সুহৃদ সমাবেশ এর উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম অহিদুজ্জামান বৃক্ষেরোপনের মাধ্যমে উক্ত কর্মসূচী উদ্ভোধন করেন।
উক্ত প্রোগ্রামে সমকাল সুহৃদের সদস্যরা ক্যাম্পাসে ময়লা উত্তোলন এবং ঝাড়ু দিয়ে ক্যাম্পাস পরিষ্কার করেন। এসময় অডিটোরিয়ামের সামনে থেকে বঙ্গবন্ধু চত্বর এলাকা পর্যন্ত কয়েকটি বৃক্ষ রোপন করেন।
এসময় সংগঠনটির সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক তাহসিন মাহমুদ সাকিব সহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের চেয়ারম্যান ও বিবি খাদীজা ছাত্রী হলের প্রভোস্ট মু.আতিকুল ইসলাম ও সমকাল সুহৃদ সমাবেশ নোবিপ্রবি'র সাবেক সেক্রেটারি তরিকুল ইসলাম শাওন সহ সংগঠনটির সাবেক ও বর্তমান অনেক সদস্য এবং সাংবাদিকবৃন্দ।