রাবি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ অক্টোবর। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত এক ঘন্টা করে মোট ৫টি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ অক্টোবর সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত সি ইউনিটের অধীন ১০০০১ থেকে ২৫৩৭৮ রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত
অনুষ্ঠিত হবে একই ইউনিটের ২৫৩৭৯ থেকে ৪০৭৫৫ ও ৫০০০১ থেকে ৫০২৫৪ রোল ধারী শিক্ষার্থীদের পরীক্ষা।
দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ডি ইউনিটের অধীন ১০০০১ থেকে ২৩৮৯৮ ও ৫০০০১ থেকে ৫১৫৪৮ রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত ডি ইউনিটের অধীন ২৩৮৯৯ থেকে ৩৭৭ ৯৫ ও ৫১৫৪৯ থেকে ৫৩০৯৫ রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত বি ইউনিটের অধীন ১০০০১ থেকে ২১৪৩০ রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত বি ইউনিটের অধীন ৫০০০১ থেকে ৬৩৩৭৩ রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ই ইউনিটের অধীন (১০০০১- ২৫১৯৮) রোল ধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত একই ইউনিটের ২৫১৯৯ থেকে ৪০৩৯৬ রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত এ ইউনিটের অধীন ১০০০১ থেকে ২৫৩২৬ রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত একই ইউনিটের ২৫৩২৭ থেকে ৪০৬৫২ রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।