০৩ অক্টোবর ২০১৮, ১৯:৪৭

নোবিপ্রবিতে ‘আগামীর বাংলা, তোমার আমার ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্যবিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘আগামীর বাংলা, তোমার আমার ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়্যার স্টাডিজ (বিএলডব্লিউএস) বিভাগের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়্যার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. দিব্যদ্যুতি সরকার।

সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়্যার স্টাডিজ বিভাগের প্রভাষক শাহিন কাদির, বাংলা বিভাগের প্রভাষক শুভেন্দু শাহা এবং বিএলডব্লিউএস ক্যারিয়ার ক্লাবের সদস্যবৃন্দ।

বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়্যার স্টাডিজ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন শাওন এর সঞ্চালনায়   সেমিনারে প্রধান আলোচক হিসেবে বাংলা বিভাগের প্রভাষক শুভেন্দু শাহা প্রমিত বাংলা ভাষা চর্চা ও ব্যবহারিক জীবনে বাংলা ভাষার গুরুত্বের ওপর আলোচনা করেন।