০৩ অক্টোবর ২০১৮, ১৮:৪০

নতুন দুই হল নির্মানের উদ্যোগ, রাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘দেশরত্ন শেখ হাসিনা হল’ ও জাতীয় চার নেতার অন্যতম ‘শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করায় আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রলীগ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা হল বিশ্ববিদ্যালয়ে দুইটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। সেই সাথে শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে ২২ দফা দাবি জানিয়েছিল তার বাকি দাবি গুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
এ সময় ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীসহ প্রায় দু’শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।